1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথ হাসাইল ঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

 

বুধবার বিকেল ৫ টায় তিনি হাসাইল ঘাট এলাকায় গিয়ে ঘাটের সার্বিক পরিস্থিতি, নৌযান চলাচল, যাত্রী পারাপার ব্যবস্থা ও ঘাটের অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাটে আগত যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও নৌযানের চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।

 

পরিদর্শনকালে ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, হাসাইল ঘাট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। এছাড়াও কৃষকরা চরাঞ্চল থেকে কৃষি পন্য নিয়ে আসেন। তাই যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং ঘাটের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ঘাটে নৌযান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ঘাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ সহ স্থানীয় জনপ্রতিনিধি, ঘাট ইজারাদার, ব্যবসায়ী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট