1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং

টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা শাহিন শেখ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবু বক্কর শেখ, নিসাদ ভুইয়া, আহাদ দেওয়ান,শান্ত,সিফাত,রায়হান, জাহিদ হাসান, নিরব খান, তুষার ইমরান,শামিম শেখ,সিহাব,ইরফান,রিয়ন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন, বালিগাঁও রক্তদান সংস্থা, জ্ঞানের আলো পাঠাগার, পাঞ্জেরী মানবসেবা ফাউন্ডেশন, পাঁচগাঁও ব্লাড ব্যাংক, ধীপুর বন্ধু মহল ও টঙ্গীবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংগঠনের সদস্য জনি জানান, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন শুধু মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও ম্যানেজ করার কাজই করেনা পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করে আসছে।

 

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবে।

 

উক্ত অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন সংগঠন সদস্য হাফেজ মাওলানা রিদুয়ান আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট