1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে সংবর্ধনা দিলো টঙ্গীবাড়ী প্রেসক্লাব টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া

টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো’র উদ্যোগে শনিবার (১৪ মার্চ ) বিকেল ৪ টা ৩০ মিনিটে কামারখাড়া গ্রামে এ দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব ও মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালেশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহেন শাহ।

 

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুল জব্বার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা,সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট