
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডেঙ্গু সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এর নেতৃত্বে গাইনী বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ জেসমিন জাহান,আবাসিক মেডিকেল অফিসার নুরে আলম সিদ্দিক, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ,মেডিকেল অফিসার শহিদুল ইসলাম, স্কীন বিশেষজ্ঞ রাবেয়া শারমিন,ডেন্টাল সার্জন হাদি, এমপিপিআই মো. মিজানুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।