1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

টংগিবাড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

টংগিবাড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাসেল শেখ, টঙ্গিবাড়ী : মুন্সিগঞ্জের টংগিবাড়িতে পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (০৬ আগস্ট) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিঘীরপাড় অভয় চরণ বিদ্যা নিকেতনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ।

উক্ত ক্যাম্পে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই মহতী উদ্যোগে সহায়তা করেছে টংগিবাড়ি ব্লাড ফাউন্ডেশন।

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি জনাব নুর-আলম বলেন,

“আমরা চাই আমাদের যুবসমাজ রক্তদানে উৎসাহী হোক এবং কিশোর-কিশোরীরা অপরাধমূলক কাজ থেকে দূরে থাকুক। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে এম মোশাররফ হোসেন বলেন,“এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এই ছেলে-মেয়েরা আমাদেরই সন্তান। আমি দোয়া করি—পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন সমাজের সত্যিকার আলোকবর্তিকা হিসেবে কাজ করুক।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট