1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীবাড়ীতে খালেদা জিয়া’র সুস্থতা ও রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মোঃ জসিম শেখ টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সাবেক গ্রামীন ব্যাংক অফিস সংলগ্ন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শেখ এর নতুন বাড়িতে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা ও আয়োজক উপজেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শেখ এর শারীরিক সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।

 

এতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়। বক্তারা অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর ঐক্য, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট