1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

বিজেপি নেতা মাহমুদুল দীপ্ত এর পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলার কৃতি সন্তান, ফ্রান্স শাখা বিজেপির আহ্বায়ক এস এম মাহমুদুল দীপ্ত। তাঁর নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা ও ফ্রান্স শাখা বিজেপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে এস এম মাহমুদুল দীপ্ত বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের নৈতিক দায়িত্ব। বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

তিনি আরও বলেন, মহান বিজয় দিবস কেবল একটি দিবস নয়, এটি স্বাধীনতা, আত্মত্যাগ ও জাতির আত্মপরিচয়ের প্রতীক।

 

অনুষ্ঠানটি আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা ও ফ্রান্স শাখা বিজেপি। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট