1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে অর্ধশতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে সংবর্ধনা দিলো টঙ্গীবাড়ী প্রেসক্লাব টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মটুকপুর প্রিমিয়ার লীগ ফাইনালে চ্যাম্পিয়ন ফয়সাল একাদশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জসিম শেখ টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুষ্ঠিত মটুকপুর প্রিমিয়ার লীগ সিক্স-এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফয়সাল একাদশ।

 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৭টায় উপজেলার ধীপুর হাওলাদার বাড়ি মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় রোমান একাদশ বনাম ফয়সাল একাদশ। টসে জিতে ফয়সাল একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৮ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রোমান একাদশ ১০৪ রান সংগ্রহ করে। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ফয়সাল একাদশ দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে রোমান একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দল ফয়সাল একাদশ ও রানার্সআপ দল রোমান একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, সমাজসেবক নুর ইসলাম হাওলাদার, আমিন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাদল মিঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুদ্দিন চোকদার (জুয়েল)।

 

টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট