1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

​তরুণদের সম্মিলিত উদ্যোগে ‘এক পরিচয়ে বহু মানুষ’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে যাত্রা শুরু করল নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টায় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট বিল্ডিংয়ের ৫ম তলায় আহ্বায়ক কমিটির এক সভায় সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে আদনান হোসেন সভাপতি এবং মোঃ আবিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

​২১ সদস্য বিশিষ্ট কমিটি অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: কাজী রিয়াদ, মোঃ আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। ​যুগ্ম-সম্পাদক: টুটুল মজুমদার,​সাংগঠনিক সম্পাদক: ওমর সান লিমন,
​দপ্তর সম্পাদক: মোঃ নিঝুম খন্দকার,
​প্রচার সম্পাদক: তায়াশুক আবদীন আলফি,
​কোষাধ্যক্ষ: মাহফুজুর রহমান মঈন,
​সম্পাদকীয় পদ: মোঃ ইউসুফ আপন (আইটি), সৃজন শাহরিয়ার অর্ণব (সমাজসেবা), মাহমুদ হাসান তালুকদার (কর্মসংস্থান), মোঃ আরাফাত আহমেদ (ক্রীড়া), ঋত্বিক দাস (সাহিত্য ও সাংস্কৃতিক), ফাহাদ বিন বাশার (দুর্যোগ ও ব্যবস্থাপনা) এবং হাসিব হাসান (আন্তর্জাতিক বিষয়ক)।
​কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ।
​প্রথম কর্মসূচি ঘোষণা
​কমিটি গঠনের পরপরই ‘সহসত্তা’ তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নবগঠিত এই কার্যকরী কমিটি।
​সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তারা মুন্সিগঞ্জের সকল স্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট