1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিগাওয়ে সাকুরা ফিলিং স্টেশনে তেল সংকট ; প্রশাসনের অভিযান টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন

মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে ছররা গুলির ঘটনায় নারী-শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুদ্রপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, প্রতিবেশী মিজান খান ও মান্নান খানের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে হারুন খানের বাড়ির সামনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন রাস্তায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মান্নান খান উত্তেজিত হয়ে হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে তিন রাউন্ড এলোপাতাড়ি ছররা গুলি ছোড়েন।

এতে নারী-শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠায়।ঘটনার পরপরই শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার পুলিশ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খানকে (২৯) গ্রেপ্তার করে।পলিশ জানায়, গ্রেপ্তারকৃত হারুন খানের বাড়ি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মান্নান খানের বাড়ি থেকে একটি ওয়াকিটকি (চার্জারসহ) জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট